Story Lens

সিম্পলের মধ্যে গর্জিয়াস…

হলুদের ইভেন্টে গাঁদা ফুলের প্রচলন সেই অনেক যুগ আগের থেকেই, কিন্তু এখনকার সময়ে সেই গাঁদা ফুলের দেখা তেমন একটা দেখা মিলে নাহ। ছোট সময়ের দিনগুলো বেশ মজার ছিল নানু বাড়ি কিংবা দাদু বাড়ির বিয়ের সময়গুলোতে। রঙিন কাগজের তৈরি ত্রিভুজ কিংবা নানান শেইপে পুরো উঠান জুড়ে সাজানো হত এবং বাড়ির উঠানেই একদম সিম্পলভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হত। সেইসব অনুষ্ঠানগুলোতে হয়তো এত চমকালো আয়োজন নাহ থাকলেও, প্রানবন্তর এক মুহুর্ত পালন করা হত যেটা এখনকার জেনারেশনে দেখা মিলে নাহ।
মজার বিষয় হচ্ছে আমাদের আজকের অ্যালবামের আপুর হলুদের আয়োজনটা ছিল সেই পুরোনো দিনের রঙিন সজ্জার মত, যেটা কিনা একথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। এত্ত সুন্দর মূহুর্ত আপু ভাইয়া এবং অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষের, যেটা কিনা আমি চেষ্টা করেছি যথা সম্ভব ক্যামেরাবন্দি করা। বিশেষ করে আপুর দুহাতে এবং গলায় গাঁদা ফুলের মালা আর গ্রাম বাংলা নববধূর সাজে আপুকে দেখে সেই পুরোনো দিনের গ্রাম বাংলার হলুদের আয়োজনের কথা মনে পড়েছিল। যাই হোক, ইভেন্টটা খুব সিম্পল হলেও প্রতিটি মানুষের পাশাপাশি আমিও খুব এনজয় করেছি।

© StoryLens
Photographer: BK Bishal

Website: storylensbd.com
Through our lens, every love story glows. Premium Photography & Cinematography.
✆ For bookings & inquiries: +8801302-331155
StoryLens – where your story begins.

Visit us at storylensbd.com